Onlinebdpolitics By Animesh Panday

হিন্দু মৌলবাদী আর মুসলিম মৌলবাদী এক নয়

Author:
Animesh Panday

Share on :

হিন্দু ধর্ম তো নারীদের সম্পদে অধিকার দেয় না, নারীদের ডিভোর্স নেই, ভারত দুটোই দিয়েছে হিন্দু নারীদের, ভারতের হিন্দুত্ববাদীরা কি বলে তারা এই দুটি আইন বাতিল করবে? কিভাবে তাহলে ইসলামী ফ্যাসিবাদ আর হিন্দুত্ববাদ এক হলো? হিন্দুত্ববাদীরা কি মেঘনাদবধ কাব্যকে কুফরি বলে না হিন্দু ধর্ম অবমাননা বলে? তারা সুনীল গঙ্গোপাধ্যায় ও প্রবীর ঘোষকে ভারত ছাড়া করেছিল না হুমায়ুন আজাদের মত মেরে ফেলেছিল যে দুটোই এক হবে? তারা কি কৃষ্ণ মহাদেব রামের অবমাননা নিয়ে কারোর কল্লা কাটতে চায়? সাহিত্যে গানে ‘কানু হারামজাদা’ থাকলেও সেসব গানের আসরে কি তারা হামলা করে? হিন্দুত্ববাদীরা কি পশ্চিমবঙ্গের বাউলদের উপর হামলা করে? এক হলো কি করে? ভারতের হিন্দুত্ববাদীরা কি ভারতের সেক্যুলার সংবিধান পরিবর্তন করে মনু সংহিতা অনুসারে দেশ চালানোর অঙ্গিকার করে নির্বাচনী মেনুফেস্ট বানায়? তারা কি নারীদের ঘরে বাইরে কাজ করার বিরুদ্ধে দাঁড়ায়? তারা কি ১৩ দফা দিয়ে দেশকে মধ্যযুগে ফেরত নেয়ার মত কোন কর্মসূচী দেয়? তারা কি রাষ্ট্রধর্ম হিন্দু করতে চেয়েছে নাকি সংবিধানে হর হর মহাদেব লিখেছে? নাকি জয় শ্রীরাম বসিছে? এক হলো কি করে? তারা কি ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে মুসলিম রাষ্ট্রের মত করে? এনায়েত আব্বাসী ফতোয়া দিয়েছে মানিকগঞ্জ গেলে ফরহাদ মজহারের দাড়ি কোদাল দিয়ে চাঁছবে! সেই ভয়ে এখন মাথা আউলায় গেছে! হিন্দুত্ববাদ টেনে এনে সামাল দিতে চাচ্ছে!

Share on :

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit
Telegram
Email
0 Comments
Inline Feedbacks
View all comments
Related post
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top